Saturday, June 27, 2026

রাজ্যসভায় ৬৮ আসন খালি হচ্ছে ২০২০-তে, দুর্বল হচ্ছে কংগ্রেস

Date:

Share post:

এ বছরের এপ্রিল, জুন আর নভেম্বর। এই সময়ে রাজ্যসভায় ৬৮টি আসন খালি হবে। লাভ হবে বিজেপির। সংখ্যা গরিষ্ঠতা না পেলেও তার কাছাকাছি পৌঁছে যাবে শাসক দল। কংগ্রেসের তারকা নাম অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধী। তাঁকে রাজ্যসভায় নিয়ে আসা কার্যত পাকা।

এই মুহূর্তে ২৪৫ আসনের রাজ্যসভায় বিজেপির সংখ্যা ৮২, কংগ্রেসের ৪৬। কংগ্রেস শক্তি হারাচ্ছে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মেঘালয় আর অসমে। এই রাজ্যগুলিতে সব মিলিয়ে কংগ্রেসের ১৯টি আসন ছিল। এখানে কংগ্রেস হারাবে ১০টি আসন। আবার চারটি রাজ্য ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্নাটক ও মহারাষ্ট্র থেকে কংগ্রেসের আসন বাড়বে। আশা করা হচ্ছে পাঁচ রাজ্যে ৮টি আসন বাড়বে। ইতিমধ্যে কংগ্রেস প্রিয়াঙ্কা ছাড়াও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রণদীপ সুরেজওয়ালা, কুমারী শৈলজা, দিগ্বজয় সিংদের রাজ্যসভায় আনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

এপ্রিল থেকে নভেম্বরে যে ৬৮টি আসন খালি হচ্ছে, তার মধ্যে এপ্রিলে খালি হবে ৫১টি আসন, জুনে ৫টি, জুলাইয়ে ১টি ও নভেম্বরে ১১টি। রাজ্যসভায় সবচেয়ে বেশি আসন খালি হবে যোগীর রাজ্য উত্তরপ্রদেশে ১০ টি। মহারাষ্ট্রে ৭ টি, তামিলনাড়ুতে ৬ টি ও ১৬ আসনের পশ্চিমবঙ্গে ৫টি আসন খালি হবে,যার মধ্যে তৃণমূলের 4 টি আসন নিশ্চিত। একটি আসন বিরোধীদের পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...