Saturday, April 4, 2026

ডিভোর্স নিয়ে বিতর্কিত মন্তব্য ভগবতের, কড়া সমালোচনা সোনমের

Date:

Share post:

কেন্দ্রীয় নেতৃত্ব যাই বলুন না কেন বিতর্কিত মন্তব্য থেকে সরছেন না বিজেপি বা তার সহযোগী দলের নেতৃত্ব। রবিবার, আমেদাবাদে আরএসএস-এর কর্মিসভার ভাষণে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বলেন, শিক্ষা ও স্বচ্ছলতা ঔদ্ধত্য আনে। এর জেরই বর্তমান সমাজে শিক্ষিত ও স্বচ্ছল পরিবারে বিবাহবিচ্ছেদ বেশি হচ্ছে। এই সভায় পরিবার নিয়ে যোগ দিয়েছিলেন আরএসএস কর্মীরা।
সেই সভায় সঙ্ঘপ্রধান বলেন, আজকাল তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করে শিক্ষিত ও স্বচ্ছল পরিবারের মানুষ। এই কারণেই ডিভোর্সের সংখ্যা বাড়ছে বলে মত মোহন ভগবতের।

তাঁর এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে। মোহন ভাগবতের ডিভোর্স নিয়ে মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অভিনেত্রী সোনম কাপুর আহুজা। নিজের টুইটার হ্যান্ডেলে অনিল-কন্যা বলেন, যাঁরা দেশকে পিছিয়ে দিতে চায়, তাঁরাই এই ধরনের কথা বলেন। তাঁর মতে, “কোনও সুস্থ মস্তিষ্কের লোক এ ধরনের কথা বলতে পারে? ব্যাকডেটেড ও বোকা বোকা মন্তব্য।” অভিনেত্রীর মন্তব্যের মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা।

ডিভোর্সের পাশাপাশি মেয়েদের ঘরে বন্ধ করে রাখার বিরুদ্ধে সরব হন আরএসএস প্রধান। তাঁর মতে, ২০০০ বছর ধরে মেয়েদের ঘরে আটকে রাখার ফলেই এখন সমাজের এই হাল।

আরও পড়ুন-ছাত্রভোটকে কেন্দ্র করে টানটান উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, শান্তিপূর্ণ নির্বাচনের আবেদন উপাচার্যের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...