Sunday, June 7, 2026

ক্যাচ ধরতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন মহিলা ক্রিকেটার

Date:

Share post:

আবার ক্রিকেট মাঠে মাথায় বল লেগে আহত খেলোয়াড়। প্র্যাকটিস ম্যাচে মাথায় বল লেগে হাসপাতালে যেতে হল শ্রীলঙ্কার মহিলা পেসার আচিনি কুলসূর্য। অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ চলছিল। লং অফে ফিল্ডিং করছিলেন কুলসূর্য। ট্রিয়নের শট ধরতে আচিনির মাথায় বল লাগে। ২৯ বছরের আচিনির করোটির নিচে বল লাগে। লুটিয়ে পড়েন। নড়াচড়াও বন্ধ হয়ে যায়। চিকিৎসক এসে প্রাথমিক শুশ্রুষা করলে জ্ঞান ফেরে। নিয়ে যাওয়া হয় অ্যাডলেড হাসপাতালে। তবে স্বস্তির খবর, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ম্যাচটি ৪১ রানে হারে শ্রীলঙ্কা।

Related articles

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...