Tuesday, March 17, 2026

বিয়ে নিয়ে বাড়াবাড়ি! এ কী বললেন আদিত্য?

Date:

Share post:

রাজনৈতিক নেতৃত্বের কাছে যেমন ভোট বড় বালাই। তেমনই বিনোদন জগতের মানুষের কাছে হল চ্যানেলের রেটিং। তার জন্য কি না ‘মিছিমিছি’ বিয়ে করতে হয়! তবে বিষয়টা যে বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে তা ভালোই মালুম হয়েছে তারকাদের। একটি সর্বভারতীয় বিনোদন চ্যানেলের জন্য রীতিমতো মেয়ে ঠিক করে বিয়ের আসর বসিয়ে দিয়েছিলেন গায়ক আদিত্য নারায়ণ। পাত্রীও যে সে কেউ নন, নামকরা গায়িকা নেহা কক্কর। এমনকী এর মধ্যে জড়িয়ে গিয়েছেন আদিত্যর বাবা উদিত নারায়ণও। যদিও গোড়া থেকেই তিনি বলেছিলেন, নেহাকে ছেলের বউ হিসেবে তাঁর পছন্দ হলেও, এই বিষয়ে আদিত্য তাঁকে কিছুই জানাননি।

শেষ পর্যন্ত হাটে হাঁড়ি ভেঙেছে। পুরো বিষয়টাই যে ‘পাব্লিসিটি স্টান্ট’ এতদিনে বুঝেছেন নেটিজেনরা। এবার এ বিষয়ে মুখ খুলেছেন আদিত্য নারায়ণ। তিনি স্পষ্টই বলেছেন, বিষয়টা বাড়াবাড়ি হয়ে গিয়েছে। প্রথম থেকেই তিনি অনুষ্ঠানের প্রযোজকদের বলেছিলেন, আইডিয়াটা ভালো। তবে তা যেন সীমা লঙ্ঘন না করে। কিন্তু বিষয়টা নিয়ে এতো হইচই হয়েছে দেশ জুড়ে, যে চ্যানেলকর্তারাও পালে হাওয়া লাগিয়েছেন ভালোই। এমনকী, অনুষ্ঠান মঞ্চে রীতিমতো যজ্ঞ করে নেহা-আদিত্যর মালা বদল করা হয়। শেষে মঙ্গলসূত্র ও সিঁদুর আসেনি এই অজুহাতে বিয়েটা আর পরিণতি পায়নি।


তবে নকল বিয়ে হলেও নেহার-আদিত্য কি সম্পর্কে রয়েছেন? আদিত্য নারায়ণ জানিয়েছেন, এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি যদি কারও সঙ্গে সম্পর্কে জড়ান বা বিয়ের সিদ্ধান্ত নেন- সেটা সঠিক ভাবে সবার সামনে জানাবেন। আর পাত্রী নেহা কক্করের কী মত? এই প্রশ্নের জবাবে তিনি শুধু গালে টোল ফেলে হেসেছেন। ভাবটা এমন যা হওয়ার হয়ে গিয়েছে, এ বিষয়ে আর প্রশ্ন করে বিব্রত না করাই ভালো। তবে বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ে এ ধরনের ছেলেখেলায় চটেছেন অনেকেই।

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...