Wednesday, April 8, 2026

উহানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে কাল যাচ্ছে সেনা বিমান

Date:

Share post:

ইতিমধ্যেই দুদফায় 640 জন নাগরিককে করোনা-আক্রান্ত উহান থেকে ফিরিয়েছে ভারত সরকার। আগামীকাল ফের উহানে আটকে থাকা বাকি ভারতীয়দের ফেরাতে বিমান পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে ওষুধ ও চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামও চিনের উহানে পৌঁছে দেওয়া হবে। এই কাজে ভারতীয় বিমানবাহিনীর বৃহত্তম বিমান সি-17 গ্লোবমাস্টারকে ব্যবহার করা হচ্ছে। চিনের রাষ্ট্রদূত সান ওয়েইডঙ্গ ভারতের সহমর্মিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এই মুহূর্তে উহানে করোনাভাইরাস আক্রান্ত কোনও ভারতীয়র খবর নেই। প্রসঙ্গত, করোনার কেন্দ্রস্থল উহানে পড়াশুনো ও কাজের সূত্রে থাকেন বহু ভারতীয়। এখনও যারা নানা কারণে ফিরতে পারেননি তাদের কাল দেশে ফেরাবে সেনা বিমান। নিয়মমত, এরপর তাদের চোদ্দদিনের বাধ্যতামূলক আইসোলেশনে রাখা হবে।

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...