Saturday, June 27, 2026

সোশ্যাল সাইটে প্রশ্নপত্র, গ্রেফতার পরীক্ষার্থী

Date:

Share post:

মাধ্যমিকের দ্বিতীয় দিনে ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক পরীক্ষার্থীকে গ্রেফতার করল রতুয়া থানার পুলিশ। মোবাইলে ছবি তুলে সেই ইংরেজি প্রশ্নপত্রের সঙ্গে হিন্দি গান এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচল মহাকুমার রতুয়া থানার সামসি গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুর হাইস্কুলে। ধৃত মাধ্যমিক পরীক্ষার্থীকে বৃহস্পতিবার মালদা জুভেনাইল কোর্টে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি অভিযুক্ত ওই ছাত্রকে মাধ্যমিক পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে বলে জেলা শিক্ষা দফতরের সূত্রের খবর।
এদিকে ইংরাজি প্রশ্নপত্র ‘টিকটক নামক একটি সাইটে সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হওয়ায় জেলা পুলিশ ও প্রশাসনিক মহল চরম অস্বস্তিতে পড়েছে। এই নিয়ে ওই পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে। পুরো বিষয়টি জানার পরই রতুয়া থানায় তদন্ত যান মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া। কীভাবে এতবড় কর্মকাণ্ড ঘটে গেল তা নিয়েও তদন্ত শুরু করেছেন খোদ পুলিশ সুপার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি রতুয়া থানার বাহারাল এলাকায়। ওই ছাত্র বাহারাল পিএলএস হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। এবছর ওই স্কুলের সিট পড়েছিল সামসি গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুর হাইস্কুলে। ‘টিকটক’ নামক একটি সাইটে ফাঁস হওয়া ওই ইংরাজি প্রশ্নপত্রের সঙ্গে হিন্দি গান এডিট করে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে ক্লাসরুমে ওই ছাত্রের কাছে হঠাৎ মোবাইল দেখে সন্দেহ পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষা কর্মীদের। তাকে জেরা করতেই আসল ঘটনাটি উঠে আসে। এরপরই খবর দেওয়া হয় রতুয়া থানার পুলিশকে। ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ওই ছাত্রকে গ্রেফতার করে নিয়ে যায় রতুয়া থানার পুলিশ।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...