Saturday, June 27, 2026

নির্বিঘ্নে শেষ হল যাদবপুরের ছাত্রভোট, শুভেচ্ছা উপাচার্যের

Date:

Share post:

তিন বছর পর ছাত্রভোট হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং নির্বিঘ্নে।উপাচার্য সুরঞ্জন দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রত্যেক ছাত্র ছাত্রী, গবেষক, শিক্ষাকর্মীদের শান্তিতে ও নির্বিঘ্নে নির্বাচন শেষ করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন ।রীতি মেনে শান্তি বজায় রেখে বিশ্ববিদ্যালয়ে ভোট দেওয়ার জন্য আগেই পড়ুয়াদের কাছে আবেদন জানিয়েছিলেন উপাচার্য । শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আবেদন জানান তিনি । পড়ুয়ারা তাঁর কথায় সাড়া দেওয়ায় তিনি খুশি ।

অধ্যাপকদের মতে এই প্রথম ছাত্র ভোটকে কেন্দ্র করে কোনও উপাচার্য শান্তি রক্ষার আবেদন জানিয়েছিলেন, যা বেনজির ।
বুধবার সকাল 10 টা থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ । উপাচার্য সুরঞ্জন দাস ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বিশ্ববিদ্যালয়গুলির ভোটগ্রহণ কেন্দ্রগুলি পরিদর্শন করেন । রাত 7 টায় শেষ হয় ভোটগ্রহণ প্রক্রিয়া ।
আগামীকাল ভোটগণনা ও ফলপ্রকাশ । সকাল 10 টা থেকে শুরু হবে ভোটগণনা ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...