মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

Date:

Share post:

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে স্বীকৃতি দেওয়াই অস্বীকার করতে চাইছে বিজেপির সরকার। এই পরিস্থিতিতে বিধানসভার মতো সংসদেও তৃণমূলের সাংসদ ভাঙানোর খেলায় বিজেপি। এই পরিস্থিতিতে নানা ধরনের সংবাদ মাধ্যমকে কাজে লাগিয়ে অপপ্রচারেরও কমতি নেই। এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Gangopadhyay) নিয়ে তৃণমূলের সাংসদ ভাঙানো ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) অপদস্থ করার চেষ্টা নস্যাৎ করে দিলেন সৌরভ নিজেই।

সম্প্রতি একটি প্রথম শ্রেণির দৈনিকে প্রকাশিত হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর সাংসদ আসন থেকে সাংসদ নির্বাচিত হতে চান। তার জন্য সাংসদ ইউসুফ পাঠানকে (Yusuf Pathan) তাঁর আসনটি ছাড়তে হবে। সেই অনুরোধ কে করেছেন ইউসুফ পাঠানকে? দৈনিক সংবাদপত্রে প্রকাশিত সেই মধ্যস্থতা না কি করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই খবর প্রকাশিত হওয়ার পরই সৌরভ সম্পর্কে বিরূপ মন্তব্য ছড়িয়ে পড়েছে রাজনীতি তথা বাংলার সব ধরনের মহলে।

এবার সেই অবস্থান নিজেই খোলা চিঠি দিয়ে স্পষ্ট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gangopadhyay)। স্পষ্ট দাবি করলেন এই ধরনের কোনও মধ্যস্থতা তিনি করেননি। এই ধরনের মধ্যস্থতা করার কোনও প্রস্তাবও তাঁর কাছে আসেনি। কাজেই তিনি এই প্রস্তাব নিয়ে গিয়েছেন এবং ইউসুফ পাঠান তা অস্বীকার করেছেন বলে সংবাদপত্রের সেই খবরে যে দাবি করা হয়েছে, তাও সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্ট জবাব সৌরভের। তিনি এর পাশাপাশি এটাও দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও ইউসুফ পাঠান – এই দুই ব্যক্তিত্বের সঙ্গে রাজনৈতিক কোনও আলোচনাই তাঁর হয় না।

আরও পড়ুন : নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

এর আগে সাম্প্রতিক সময়ে বারবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের যোগাযোগের অভিযোগ তোলা হয়েছে। তিনি বাণিজ্যিকভাবে সুবিধা পেয়েছেন বলেও দাবি করা হয়েছে। তবে এই অভিযোগের পরে সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেন, এই খবর সম্পূর্ণ মিথ্যে। এই ধরনের খবর প্রকাশে আগে সত্যতা যাচাই করা উচিত ছিল। যদিও কোনও আইনি পথে যাওয়ার কোনও ইঙ্গিত দেননি সৌরভ।

spot_img

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...