Saturday, June 27, 2026

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

Date:

Share post:

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪ জুন এমন দাবিই করা হয়েছে প্রতিবেশী দেশের তরফে। বৃহস্পতিবার বাংলাদেশ জানায়, গত ২৪ ঘণ্টায় ভারত থেকে জোরপূর্বক লোক প্রবেশের বেশ কয়েকটি প্রচেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে। এর ফলে অবৈধ অভিবাসন নিয়ে বিতর্ক ফের দানা বেঁধেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (BGB) তরফে জানানো হয়েছে,কমপক্ষে ১০টি সীমান্ত লঙ্ঘনের চেষ্টা শনাক্ত করা হয়েছে এবং পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে।

একদিকে ভারত সরকারের তরফে বারবার বলা হচ্ছে কোনও ভাবেই ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বাংলাদেশীদের এদেশে রাখা হবে না। বিভিন্ন নিয়ম জারি করে তাঁদের সীমান্ত পার করতে বাধ্য করা হচ্ছে বলে একাধিক অভিযোগ উঠেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে বিশ্বের অন্যতম দীর্ঘতম স্থলসীমান্ত রয়েছে যা সব ধরনের ভূখণ্ড জুড়ে প্রায় ৪,০০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত।এর নিরাপত্তা নিশ্চিত করতে দুদেশের তরফেই একাধিক পদক্ষেপ করা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ বলছে সম্প্রতি ভারতের তরফে জোরপূর্বক রাতের অন্ধকারে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি মোটেও ভালো চোখে দেখছে না সেদেশের সরকার। বিজিবি এক বিবৃতিতে জানিয়েছে, কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রয়োজনে আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতি ও দ্বিপাক্ষিক বোঝাপড়া লঙ্ঘনের যেকোনও প্রচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...