Tuesday, April 7, 2026

চলতি বছরের ২ এপ্রিল রামনবমীর দিন থেকেই অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ শুরু হবে

Date:

Share post:

চলতি বছরের ২রা এপ্রিল রামনবমীর দিন থেকেই অযোধ্যায় রামমন্দির নির্মাণ কার্য শুরু হবে বলে জানা গিয়েছে। আগামী মকরসংক্রান্তির দিন রাম মন্দিরের শিলান্যারস হবে বলে জানা গিয়েছে। মন্দিরের নকশা তৈরি করেছেন স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা। প্রাক্তন ভিএইচপি প্রধান অশোক সিঙ্গল নকশা তৈরি করতে অনুরোধ করেছিলেন চন্দ্রকান্তকে।
বহুপ্রতিক্ষিত অযোধ্যার মামলার রায় দান হবার পরেই মন্দিরের নকশা চূড়ান্ত করে ফেলেছিল বিশ্ব হিন্দু পরিষদ। গত 9 নভেম্বর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অযোধ্যা মন্দির নির্মাণে 2.77 একর জমি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ আগামী তিন মাসের মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ শুরু করার কথা। সেদিকেও নজর রেখেছে কেন্দ্রীয় সরকার।আসন্ন রামনবমীতে অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু হবে জানিয়েছেন কেন্দ্রের তৈরি ট্রাস্টের অন্যতম সদস্য গোবিন্দ দেবগিরি।
মঙ্গলবার রামমন্দির তৈরির জন্য ১৫ সদস্যের ট্রাস্ট তৈরি করেছে সরকার।১৫ সদস্যের সেই ট্রাস্টের ওপরেই থাকছে মন্দির তৈরি ও তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব। ট্রাস্টের প্রথম বৈঠকেই দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...