Monday, May 18, 2026

গান স্যালুটে শেষশ্রদ্ধা ‘সাহেব’-কে

Date:

Share post:

চোখের জল আর গান স্যালুটে শেষশ্রদ্ধা টলিউডের ‘সাহেব’ তাপস পালকে। ‘দাদার কীর্তি’-র অবসান। সকালেই বাড়িতে শেষ দেখার জন্য গিয়েছিলেন জীবনের বিভিন্ন সময়ের নায়িকারা। সব গ্ল্যামার সরিয়ে কান্নায় ভেঙে পড়েন ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে রচনা বন্দ্যোপাধ্যায়রা। ছিলেন ভরত কল, শঙ্কর চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, নয়না বন্দ্যোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। রাজ্যের তরফে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

প্রথমে সূচিতে না থাকলেও, শিল্পীদের অনুরোধ বাড়ি থেকে তাপস পালের মরদেহ নিয়ে যাওয়া হয় টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানেও শ্রদ্ধা জানান কলাকুশলীরা। টেকনিশিয়ান স্টুডিওতে অল্প কিছুক্ষণ রেখে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয়। সেখানেই শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন স্ত্রী নন্দিনী পাল ও মেয়ে সোহিনী পালের সঙ্গে।

রবীন্দ্র সদনে একে একে শেষশ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ তাপস পালের চলচ্চিত্র জগতের সতীর্থরা। দুপুর ১টা পর্যন্ত দেহ রবীন্দ্র সদনে শায়িত রাখার পরে নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানে ছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায় সহ তৃণমূল নেতানেত্রীরা। উপস্থিত ছিলেন তাপস পালের আত্মীয়-বন্ধুরাও।

গান স্যালুট দেওয়া হয় প্রাক্তন সাংসদ তথা অভিনেতাকে। এরপর কেওড়াতলা মহাশ্মশানেই তাপস পালের শেষকৃত্য সম্পন্ন হয়। উত্তম পরবর্তী যুগের রোমান্টিক হিরোর প্রয়াণে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর তরফে শ্রদ্ধার্ঘ্য।

আরও পড়ুন-চলতি বছরের ২ এপ্রিল রামনবমীর দিন থেকেই অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ শুরু হবে

Related articles

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...