Sunday, June 28, 2026

এবার প্রকাশ্যে ইংরেজি প্রশ্নপত্র!

Date:

Share post:

মাধ্যমিকের দ্বিতীয় দিনও সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র। এদিন পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে দ্বিতীয় ভাষা ইংরাজির প্রশ্নপত্র। একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্ট করেন বর্ষা নামে তরুণী। ভিডিও-টি ৬ দিন আগে পোস্ট করা হয়েছে।
বুধবার, এই ছবি প্রকাশ্যে আসার পরই জল্পনা শুরু হয়, তাহলে কি আবার প্রশ্ন ফাঁস হল! কিন্তু যে প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তাতে ২০২০ সাল উল্লেখ থাকলেও ‘পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা’ সংক্রান্ত কোনও লোগো বা শব্দ নেই। মাধ্যমিকের ৭টি বিষয়ের মধ্যে শুধুমাত্র ইংরাজি প্রশ্নপত্রেই উত্তর লেখা হয়। যে প্রশ্ন সামনে এসেছে তাতে উত্তর লেখার জায়গা নেই। আবার যে অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে লেখা আছে, ‘আসামিস গার্ল’। ফলে এই প্রশ্ন মাধ্যমিকের নয় বলেই মত শিক্ষামহলের। এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...