ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া একাধিক পদক্ষেপে এগিয়ে গিয়েছে বাংলার নতুন সরকার। সেই সঙ্গে পুরোনো সরকারের আমলের বহু প্রকল্পকেও গ্রহণ করা হয়েছে। নাম বদলে সেই সব প্রকল্পেও এগিয়ে চলেছে শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) সরকার। এবার পুরোনো রাজ্য সরকারের দুয়ারে সরকারের মতোই এলাকায় উন্নয়নের কাজের প্রকল্প শুরু করতে চলেছে রাজ্য সরকার। রবিবার একটি রক্তদান শিবিরের অনুষ্ঠান থেকে সেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
Sponsored

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, পরিকল্পনা মতো রাজ্য সরকারের জনকল্যাণ শিবির (Jana Kalyan Sibir) আয়োজন করা হবে। প্রতিটি ব্লকে, পুরসভা, পঞ্চায়েত এলাকায়। আগামী ১৫, ১৬, ১৭ জুন ব্লকে ব্লকে এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। বিজেপি কর্মীদের সেই শিবিরগুলি আয়োজন করার সহযোগিতা করার আবেদনও করেন শুভেন্দু অধিকারী।
Sponsored

নিউটাউনে একটি রক্তদান শিবিরে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী এই একমাসে উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এই সময়ের মধ্যে সীমান্তে বিএসএফ-কে (BSF) জমি হস্তান্তর করা হয়েছে। যে ৫৫৬ কিমি জমি হস্তান্তর করার কথা ছিল, তার মধ্যে ১০০ কিমি মতো জমি হস্তান্তর করে দিয়েছি। জনগণনার কাজে ছাড়পত্র, ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করা, তোষণের রাজনীতি থেকে বাঙালিকে বের করে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবি জানান তিনি। সেই সঙ্গে যোগ করেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
Sponsored

আরও পড়ুন : সরকারি কাজে কাদের নজরদারি চাইলেন শুভেন্দু?
Sponsored

সেই লক্ষ্যে রেলের ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে চিংড়িহাটা মেট্রোর (Chingrihata metro) প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারি বলেন, ১৭ মাস ধরে আটকে থাকা কাজ ১৭ দিনে হয়ে গিয়েছে। এবার মেট্রোর (Kolkata Metro) যোগাযোগ আরও সহজ হয়ে যাবে। পাশাপাশি রেলের কারখানা, ওয়ার্কশপ (workshop) পরিবর্ধনের ঘোষণা করেন। রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগণার কুলপি, পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়সহ আরও দুটি গভীর সমুদ্র বন্দর (deep sea port) তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
