Sunday, June 28, 2026

যাদবপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দাঁত ফোঁটাতে পারল না এবিভিপি

Date:

Share post:

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচনে দাঁত ফোঁটাতে পারল না গেরুয়া শিবির। ইঞ্জিনিয়ারিং বিভাগে জয়ী হয়েছে ডিএসএফ, দ্বিতীয় স্থানে এবিভিপি। ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্র সংসদ গঠন করবে ডিএসএফ। অন্যদিকে বরাবরের মতো সায়েন্সে বিভাগে জয়ী হয়েছে ডব্লিউটিআই। ৪ প্যানেলে জয়ী হয়েছে উই দ্য ইনডিপেনডেন্ট। ডব্লিউটিআই-এর নিকটতম প্রতিদ্বন্ধী এসএফআই। কলা বিভাগে জয়ী হয়েছে এসএফআই। দ্বিতীয় স্থানে রয়েছে ডিএসএ।

প্রায় তিন বছর পর ছাত্র সংসদ নির্বাচন হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার দুপুরেই প্রকাশ হয় ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স বিভাগের ফল। নজর ছিল আর্টসের দিকে। এবছরই প্রথম সিপি, সাধারণ সম্পাদক, দিবা ও নৈশ সহ সাধারণ সম্পাদক পদে প্রার্থী দিয়েছিল এবিভিপি। কিন্তু কোনও বিভাগে একটি পদেও জয়ী হতে পারল না সঙ্ঘের ছাত্র সংসদ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...