Monday, March 23, 2026

মায়ের নির্দেশে অপহরণ পড়ুয়াকে! জালে অপহরণকারীরা

Date:

Share post:

এক পড়ুয়াকে গাড়িতে তুলছেন কয়েকজন। তা দেখে ছুটে গিয়েছিলেন স্থানীয়রা। গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারলেন অপহরণকারীদের। ঘটনাস্থল বাঁকুড়া শহর সংলগ্ন জুনবেদিয়া মোড়। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরে জানা যায় অপহরণকারীরা ওই পড়ুয়ার মামার বাড়ির আত্মীয়। স্থানীয়রা জানিয়েছেন, দাম্পত্য কলহের জেরে বাঁকুড়ার জয়পুরের বাসিন্দা আমরুল শেখ ও তাঁর স্ত্রী সবুজ খাতুন আলাদা থাকতেন। মহকুমাশাসকের মধ্যস্থতা এবং ছেলে সামিউলের ইচ্ছেতেই সে বাবার কাছেই থাকত। লেখাপড়ার কথা ভেবে আমরুল শেখ সামিউলকে বাঁকুড়া শহরের খ্রিস্টানডাঙায় তাঁর বোনের বাড়িতে রেখে আসেন। সেখানেই একটি ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি করা হয় সামিউলকে। এদিন তার পিসির বাড়ির সামনে থেকেই গাড়িতে তোলেন কয়েকজন।

শিশুকে জোর করে তোলা হচ্ছে বুঝতে পেরে স্থানীয়রা গাড়িটি শহর সংলগ্ন জুনবেদিয়া মোড়ের কাছে আটক করেন। চালক সহ অন্যদের মারধর করেন তাঁরা। ওই গাড়িতে থাকা প্রত্যেকেই সামিউলের মামার বাড়ির আত্মীয়। এই ঘটনায় বাঁকুড়া সদর থানার পুলিশ চালক সহ ৫ জনকে আটক করে। ধৃতদের অভিযোগ, সামিউলের মা সবুজ খাতুনের নির্দেশে তার মামার বাড়ির আত্মীয়রা তাকে অপহরণ করার ছক কষেছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ওই পড়ুয়াকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-ক্লাস চালুর দাবিতে রাতভর ঘেরাও অধ্যক্ষ

Related articles

হরমুজে তেল নেই আমেরিকার, তবু রেকর্ড গড়ার পথে অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমেরিকার কোনও ক্ষতি হবে না। জোর গলায় জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও...

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...