Wednesday, June 24, 2026

পোলবায় স্কুলগাড়ি দুর্ঘটনায় দিব্যাংশুর একটু উন্নতি, ঋষভ এখনও সঙ্কটজনক

Date:

Share post:

হুগলির পোলবায় স্কুলগাড়ি দুর্ঘটনার জেরে ওই হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন খুদে পড়ুয়া দিব্যাংশু ভগতের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বুধবার। কিন্তু সঙ্কটজনক থেকে অতি-সঙ্কটের দিকে এগিয়েছে তার সঙ্গী ঋষভ সিংহ।

শুক্রবার স্কুল গাড়ি নয়ানজুলিতে পড়ে গিয়ে দু্র্ঘটনা ঘটেছিল। কাদাজলে সংজ্ঞা হারিয়ে ডুবে ছিল ঋষভ ও দিব্যাংশু। নোংরা জল ঢুকে দুই পড়ুয়ার ফুসফুস কার্যত অকেজো হয়ে গিয়েছিল। দিব্যাংশুকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলে। ঋষভের জন্য কৃত্রিম ফুসফুস ইকমো বা ‘এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজিনেশন’-এর সাহায্য নিতে হয়। ছ’দিন ধরে সেই যন্ত্রের সাহায্যেই ঋষভের চিকিৎসা চলছে কার্ডিয়ো থোরাসিক বিভাগে। এসএসকেএম সূত্রে জানানো হয়েছে, কাদাজল ঋষভের ফুসফুস শুধু অকেজোই করেনি, তা থেকে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রের শরীরে বিপজ্জনক জীবাণু ও ছত্রাক বাসা বেঁধেছে। এ দিন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণও সেই জীবাণু ও ছত্রাক। চিকিৎসকদের মতে, ওই খুদে পড়ুয়ার শরীরের জীবাণু দ্রুত নিয়ন্ত্রণ করতে না-পারলে একাধিক অঙ্গ বিকল হয়ে  যেতে পারে। ইতিমধ্যেই নানান শারীরিক জটিলতা দেখা দিয়েছে। শরীরে হিমোগ্লোবিন, প্লেটলেটের মাত্রাও কম রয়েছে।

তবে আগের তুলনায় ভাল আছে দিব্যাংশু। চোখ খুলছে, হাত-পা নাড়াতে পারছে। এসএসকেএম সূত্রের জানানো হয়েছে, দিব্যাংশুর শরীরেও সংক্রমণ শুরু হয়েছিল। তবে ওষুধে তা কমে গিয়েছে। এ দিন ছেলের কাছে যেতে পেরেছিলেন মা রিমা ভগত। মায়ের ডাকে সাড়া দিয়েছে দিব্যাংশু। রিমাদেবী বলেন, ‘‘আমি নাম ধরে ডাকায় মাথা নাড়িয়ে চোখ খুলল। ছেলে যাতে চিন্তা না-করে, সেই জন্য বললাম, আমরা সকলেই হাসপাতালে আছি।’’

এসএসকেএমের উপাধ্যক্ষ রঘুনাথ মিশ্র বলেন, ‘‘ঋষভের শরীরে কয়েক ধরনের জীবাণু ও ছত্রাক ঢুকেছে। এটা উদ্বেগের। দিব্যাংশুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।’’

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...