Monday, March 23, 2026

বিজেপি থেকে কংগ্রেস হয়ে এবার ‘আম আদমি’ নভজ্যোৎ সিধু

Date:

Share post:

প্রথমে বিজেপি৷ বিজেপি থেকে কংগ্রেসে৷ এ বার কংগ্রেস থেকে আম আদমি পার্টিতে৷

প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধুকে নিয়ে এমন জল্পনাই তীব্র হয়েছে পঞ্জাব জুড়ে৷ যদিও এখনও আপ বিষয়টি ‘কনফার্ম’ করতে পারেনি৷ আপের পঞ্জাব শাখার সভাপতি তথা সঙ্গুর কেন্দ্রের সাংসদ ভগবৎ মানকে বলেছেন, “উনি খুব সৎ মানুষ। পঞ্জাবকে ভালোবাসেন৷ রাজ্যের জন্য কাজ করতে ইচ্ছুক যে কেউই আমাদের দলে আসতে পারেন।”

প্রসঙ্গত, সিধু ‘পাকিস্তানপন্থী’ কিছু মন্তব্য করায় বিতর্ক হয়েছিলো । পাক সেনাপ্রধানের সঙ্গে আলিঙ্গন করেছেন, পুলওয়ামা হামলার পর ইমরান খানের ভূমিকার প্রশংসাও করেছিলেন। এর জেরে চাপে পড়ে পঞ্জাব কংগ্রেস। শেষে তাঁর মন্ত্রিত্ব কেড়ে নেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তখন থেকেই পিছনে চলে গিয়েছেন সিধু। এখনও বিধায়ক থাকলেও প্রকাশ্যে দেখা যায় না তাঁকে। ২০১৭ সালে পঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে দলবদল করে কংগ্রেস যোগ দেন প্রাক্তন ক্রিকেটার। এর আগে বিজেপিতে ছিলেন তিনি।

Related articles

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...

শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহীদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন...