Friday, June 12, 2026

কেজরির জয়ে হেরেছে বিভাজননীতি, মোদির ‘টাকা’র রাজনীতিও কাজে আসছে না : অমর্ত্য

Date:

Share post:

অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়ালেন অমর্ত্য সেন। দিল্লিতে বিজেপিকে তৃতীয়বার ধরাশায়ী করে আপের জয়ের মধ্যে নোবেলজয়ী আসলে উন্নয়নের ছোঁয়াই দেখছেন। তাঁর স্পষ্ট কথা, কেজরিওয়ালের জয়ে খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ক্ষেত্রে উন্নয়নে তিনি মোটেই বিভাজনের রাজনীতি করেননি। আর সেটাই সবচেয়ে আশার। দেশের পক্ষে ভালো দিক। নরেন্দ্র মোদির জয়ের পিছনে ছিল টাকা। কিন্তু রাজ্যগুলির ভোটে তা কাজে আসছে না।

কলকাতায় এশিয়াটিক সোসাইটিতে প্রতীচী ট্রাস্টের অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষ মন খুলে কথা বলতে পারছেন না। কিছু যুক্তি দিয়ে বলতে গেলেই আসছে রাজনৈতিক চাপ। এমনকী বাইরের মানুষ যদি কোনও কিছুতে বিরোধিতা করেন, তাহলে তাঁকে বিমান ধরে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির মেরুকরণের রাজনীতি নিয়ে ফের উদ্বেগ আর অসহনীয়তার প্রশ্নকেই সামনে আনলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দেশের মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা চলছে মেনে নিয়েই অমর্ত্য বললেন, হিন্দু-মুসলিমের মধ্যে বচসা বা মারামারি হোক, বোধহয় একজন মানুষও চান না।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...