Saturday, June 27, 2026

চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে থাকছেন না মমতা, পরিবর্তে ফিরহাদ

Date:

Share post:

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কলকাতা এবং হাওড়া পুরসভায় ভোট করাতে চায় নবান্ন। এবং শেষ সপ্তাহে রাজ্যের আরও ৯২টি পুরসভায় নির্বাচন চায় রাজ্য সরকার।
তাই দলীয় রণকৌশল ঠিক করতে রাজ্যের সব পুরসভার দলীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিন সকাল ১১টায় রাজারহাটের ‘বিশ্ববাংলা কনভেনশন সেন্টার’-এ মুখ্যমন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বৈঠক হবে ঠিক ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই কর্মসূচিতে পরিবর্তন করা হয়েছে। জানা গিয়েছে, এদিনের বৈঠকে যাচ্ছেন না মমতা। তাঁর পরিবর্তে বৈঠকের দ্বিতীয় পর্বে যোগ দেবেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

যদিও আগামী ২ মার্চ কাউন্সিলরদের মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে বৈঠকে বসবেন বলে এখনও ঠিক আছে ৷ রাজ্যের পুরসভাগুলিতে ঠিক কতখানি কাজ হয়েছে, সে বিষয়েই আলোচনা হবে ওই বৈঠকে।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...