Monday, April 6, 2026

আমার ভাইয়ের রক্তে রাঙানো… রাত পেরোলেই ২১শে ফেব্রুয়ারি

Date:

Share post:

কাল ভাষা দিবস। বাংলা ভাষার জন্য মরণপণ লড়াইয়ের চিরস্মরণীয় দিন। প্রতিবেশী বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ভাষা শহিদ স্মারকে শ্রদ্ধাঞ্জলি থাকছে। গানে, কবিতায়, স্লোগানে হবে বীর শহিদদের স্মরণ। আর এপার বাংলার পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরাতেও পালনের প্রস্তুতি সারা বাঙালির পরম মমতার দিনটি। তবে লক্ষ্যণীয় হলো, বাংলা মাস অনুযায়ী ৮ ফাল্গুন ১৩৫৮, ভাষা দিবস। তা কিন্তু মলিন। ২১শে ফেব্রুয়ারিই বাঙালির কাছে অমর একুশে।

ইতিহাসের পাতায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। তৎকালীন পাক সরকার একতরফা উর্দুকে জাতীয় ভাষা ঘোষণা করে। পূর্ব পাকিস্তান ক্ষোভে ফেটে পড়ে। মিছিল পরিণত হয় জনারণ্যে। আর সেই মিছিলেই গুলি চালায় পুলিশ। শহিদ হন আব্দুল জব্বর, রফিক উদ্দিন আহমেদ, আব্দুস সালাম, আব্দুল বরকত সহ অনেকে। ৯ বছরের কিশোর অহিদুল্লাহও শহিদ হন। কবিতা লেখেন আব্দুল গফফর চৌধুরী ‘ আমার ভায়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ এই গানই এখন ভাষা দিবসের জাতীয় সঙ্গীত। গাওয়া হবে ১২টি দেশে। বাংলাদেশের এই ভাষা দিবস ভারতের বাঙালির কাছেও সমানভাবে স্মরণীয়। দিকে দিকে শত কোটি প্রণাম, শ্রদ্ধা জানানো হবে বীর শহিদদের।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...