Tuesday, June 23, 2026

পাকিস্তানিরা নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়ুক, রাজ্যগুলিকে নিশ্চিত করতে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব

Date:

Share post:

এ দেশে থাকা পাকিস্তানের নাগরিকরা যাতে কেন্দ্রের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই দেশে ছেড়ে যান রাজ্যগুলিকে তা নিশ্চিত করতে বলেছে কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব (Home Secretary) গোবিন্দ মোহন সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। বাংলার তরফে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)।

বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব (Home Secretary) জানান,

  • যেসব পাকিস্তানির সাধারণ ভিসা রয়েছে, তাঁদের ২৭ এপ্রিলের মধ্যে ভারত ছেড়ে চলে যেতে হবে।
  • যাঁরা মেডিক্যাল ভিসা অর্থাৎ চিকিৎসা করানো জন্য এ দেশে এসেছেন, তাঁদের ২৯ এপ্রিলের মধ্য রাতের মধ্যে ভারত ছেড়ে চলে যেতে হবে।
  • শুধুমাত্র ডিপ্লোম্যাটিক অথবা লং টার্ম ভিসা নিয়ে যাঁরা এসেছেন তাঁদের ভারতে থাকার আপাতত অনুমতি দেওয়া হবে।

এক্ষেত্রে রাজ্যগুলিকে কী করতে হবে তার জন্য লিখিত নির্দেশিকা পাঠানো হচ্ছ। ইতিমধ্যেই নবান্ন থেকে এই মর্মে  জেলা প্রশাসন গুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর:পহেলগামে মর্মান্তিক ঘটনা, ডিএইচএফসির ভিক্ট্রি মার্চ স্থগিতের সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এর আগে এদিন সকালে সংবাদ সংস্থা জানায়, পাকিস্তানিদের খুঁজে খুঁজে ফেরত পাঠানোর নির্দেশ সব রাজ্যের মুখ্য়মন্ত্রীদের দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট জানান, কতজন পাকিস্তানি রয়েছেন প্রত্যেক রাজ্যকে খুঁজে দেখতে হবে। তাঁদের দ্রুত ফেরত পাঠাতে হবে। সংবাদসংস্থা এই খবর জানিয়েছে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...