Saturday, June 27, 2026

স্কুলে যৌন শিক্ষার মডিউল তৈরি করছে কেন্দ্রীয় সরকার

Date:

Share post:

স্কুলে যৌনশিক্ষা চালু করতে চায় মোদি সরকার। গত ১২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৈঠক হয়। পাঠ্যক্রমকে সার্বিক রূপ দিতে সাহায্য করবে এনসিইআরটি।

কী থাকবে এই পাঠ্যক্রমে?

থাকছে বয়ঃসন্ধিকালের পরিবর্তন, নারী-পুরুষ মিলনের বিজ্ঞান্সম্মত দৃষ্টিভঙ্গি, এইচআইভি প্রতিরোধ, যৌন সংক্রামক ব্যধি সম্পর্কে সচেতন করা সহ নানা বিষয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে থাকবে এই যৌনশিক্ষার পাঠ্যক্রম। একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য থাকবে অন্য মডিউল। রাজ্যে বাম সরকার ‘জীবনশৈলি’ একসময় চালু করে। তবে বিতর্ক ও যথাযথ পরিকল্পনার অভাবে তা বাতিল হয়। এই সংবেদনশীল বিষয় পড়ুয়াদের কাছে কীভাবে তুলে ধরা হবে তার গাইড লাইন ছিল না। সিলেবাসের বাইরে ২৪ সপ্তাহ ক্লাস চলবে। মূলত গ্রুপ ডিসকাসান, কমিক্স, নাটকের মাধ্যমে এই শিক্ষা চলবে। সব মিলিয়ে ১১টি মডিউল। লিঙ্গ সাম্যের বিচারধারাও সামনে রাখা হবে। এই পাঠ্যক্রমে সমাজে যৌন বিকৃতি, শ্লীলতাহানি, ধর্ষণ, মেয়েদের উপর অত্যাচার অনেকটাই কমবে বলে আশা করছে কেন্দ্র।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...