Monday, March 23, 2026

মাধ্যমিকে ভুয়ো পরীক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজ্য, স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

“চলতি মাধ্যমিক পরীক্ষাকে পরিকল্পনা করে ব্যাহত করার চেষ্টা করছে একটা অংশ। এটা  একটা পরিকল্পনা করে চক্রান্ত করা হচ্ছে। রাজ্যের প্রশাসন সতর্ক আছে।” বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিন পার্থবাবু আরও জানিয়েছেন, গত দুইদিনে দেখা গেছে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করতে চাইছ একটা মহল। তাঁর কথায়, “মানবিক কারণে আমরা কয়েকজনকে হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৯জনকে ধরা হয়েছে। তারা পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে গিয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদের এই বিষয়ে যে নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে কঠোর করার ভাবনা আমরা নিচ্ছি। সাইবার ক্রাইমের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ভুয়ো রোল নম্বরে পরীক্ষা দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে ধরা হয়েছে। এই বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “আমরা কোনওরকমের শিথিলতা দেখাবো না। আমরা কঠোর ব্যবস্থা নেব, সেটা আমরা বলে দিলাম।”

 

পাশাপাশি, বিভ্রান্তি থেকে দূরে থাকার জন্য অভিভাবকদের অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই

রোহিত মিশ্র নামক একজন নকল পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

Related articles

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...