Wednesday, June 24, 2026

নি:শব্দে প্রয়াত হলেন মহানায়ক উত্তম কুমারের প্রিয়পাত্র অভিনেতা ফকিরদাস কুমার

Date:

Share post:

নি:শব্দে হাসপাতালে প্রয়াত হলেন বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে টলিউডের তাবড়, তাবড় অভিনেতা সকলেই শোক প্রকাশ করেন অভিনেতার মৃত্যুতে। এর মাঝেই সকলের অলক্ষ্যেই  চলে গেলেন বাংলা সিনেমার স্বর্ণযুগের এক অভিনেতা। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে ১৪টি বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেতা ফকিরদাস কুমার। বৃহস্পতিবার বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন ধরেই বাদ্ধর্ক্যজনিত সমস্যায় ভুগছিলেন অশীতিপর ফকিরদাস কুমার। পূর্ব বর্ধমানের সেনপুরের বাসিন্দা ফকিরদাস সেই আমলে অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন। রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়ের মত ব্যক্তিত্বদের কমেডি চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। সবমিলিয়ে প্রায় ১৪০টি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

সহ অভিনেতা হিসাবে উত্তম কুমারের খুব পছন্দের পাত্র ছিলেন ফকিরদাস কুমার। মহানায়কের সঙ্গে কাজ করেছেন জয়জয়ন্তী, বিকেলে ভোরের ফুল, রাতের রজনীগন্ধা, কায়াহীনের কাহিনী, দুই পুরুষ, মৌচাকের মতো সিনেমা। কখনও গামছা কাঁধে ফেলে ভৃত্যের ভমিকায় আবার কখনও ওঝার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। শুধু সিনেমাই নয় শাতধিক বেতার নাটকও পরিবেশন করেছেন ফকিরদাস কুমার। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে উৎপল দত্ত, তাপস পাল, প্রসেনজিত সকলেরই খুব কাছের লোক ছিলেন ফকিরদাস। জীবনে অনেক সম্মান পেলেও রাজ্য সরকারের তরফে উত্তম কুমার পুরস্কার পাওয়ার স্বপ্ন ছিল ফকিরদাস কুমারের। তার জন্য আক্ষেপও শোনা যেত অশীতিপর বৃদ্ধের গলায়। তবে সেই পুরস্কার অধরাই থেকে গেল মহানায়কের প্রিয়পাত্রের। ফকিরদাস কুমার মৃত্যুকালে রেখে গেলেন তাঁর তিন পুত্র, কন্যা , পুত্রবধূ ও নাতি-নাতনিদের।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...