Friday, April 3, 2026

করোনা আতঙ্কে চিন, হংকঙে জুন পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ

Date:

Share post:

মারণ নভেল করোনাভাইরাসের আক্রমণে চিনে মৃত্যুসংখ্যা ২ হাজার ছাড়িয়ে গিয়েছে। সংক্রমণের আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বজুড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রোগের উৎপত্তিস্থল চিনের সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বহু দেশ। ভারত সরকারও এদেশের নাগরিকদের এখন চিনে যেতে বারণ করেছে। এই অবস্থায় আগামী ৩০ জুন পর্যন্ত চিন ও হংকঙে কোনও বিমান চলাচল করবে না বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। সংক্রমণের ভয়েই উড়ান বাতিলের সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিগোর উড়ানও বাতিল হচ্ছে। আগামী ১৪ জুন পর্যন্ত ভারত থেকে চেংগদু ও গুয়াংঝো পর্যন্ত সব উড়ান বাতিল বলে ঘোষণা ইন্ডিগোর। এছাড়া সিঙ্গাপুর এয়ারলাইন্স ও সিল্ক এয়ার সংস্থা দুটি মুম্বই ও কোচি থেকে সিঙ্গাপুরগামী বিমান পরিষেবা মার্চ পর্যন্ত বন্ধ রাখবে।

আরও পড়ুন-দুদিনের বৈঠক নিষ্ফলা, আজও শাহিনবাগে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...