Thursday, March 19, 2026

পদ্ম প্রতীকে শোভনের নামে পোস্টারে ছয়লাপ, মুখে কুলুপ দিলীপদের!

Date:

Share post:

পুরসভা নির্বাচনের আগে ফের শিরোনামে কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দেওয়া এবং অপ্রাসঙ্গিক হয়ে পড়া প্রাক্তন তৃণমূল নেতার নামে হঠাৎই শহরজুড়ে পোস্টারের ছয়লাপ। বিজেপি পদ্মফুল প্রতীকে কারা যেন শোভন চট্টোপাধ্যায়কে মেয়র করার আর্জি জানাচ্ছেন গেরুয়া শিবিরের ম্যানেজারদের। আর এই প্রসঙ্গেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমার জানা নেই। ফেসবুকে ছবি দেখলাম। সাধারণ কর্মীদের বা মানুষ-এর আহবান এটা। সেটা হলে ভালো। আমাদের সঙ্গে ওনার কথা হয়। তবে এ ব্যাপারে কোনও কথা হয়নি। আর পোস্টার দলগত ভাবে মারার সিদ্ধান্ত হয়নি। ওটা যারা করেছে, তাদের ব্যাপার।”

তাহলে কি শোভনকেই মেয়র প্রজেক্ট করে কলকাতা পুরসভা নির্বাচনে লড়বে বিজেপি? দিলীপ ঘোষ বলেন, “কোনওদিন আমরা এরকম করি না। প্রথমবার আমাদের দলের কাউকেই এভাবে প্রজেক্ট করা হয় না।”

বিজেপি নেতা নেতা সায়ন্তন বসু বলেন, “আমার অন্তত জানা নেই, কারা করেছেন এসব। এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই”।

spot_img

Related articles

নাকা চেকিংয়ের লাইভ স্ট্রিমিং, রাজ্যে ২৫০০ কেন্দ্রীয় বাহিনী! বাংলার ভোটে বেনজির পদক্ষেপ কমিশনের

বাংলায় ভোট (West Bengal assembly Election) ঘোষণা হওয়ার আগে থেকেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি। এবার নির্বাচনের...

ভোটের আবহে হাড়োয়ার উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ! তদন্তে পুলিশ 

সামনেই ভোট, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণার পর যখন জোড়-কদমের প্রচার শুরু হয়েছে ঠিক তখনই...

এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী 'বিচারাধীন'...

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...