Saturday, March 14, 2026

দুদিনের বৈঠক নিষ্ফলা, আজও শাহিনবাগে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা

Date:

Share post:

বুধবার থেকেই শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে সুপ্রিম কোর্ট নিযুক্ত মধ্যস্থতাকারীদের আলোচনা শুরু হয়েছে। বুধ ও বৃহস্পতি কোনও রফাসূত্র না বেরনোয় আজ শুক্রবারও চলবে আলোচনা। গতকালের মত আজও শাহিনবাগের ধরনামঞ্চে যাবেন মধ্যস্থতাকারী সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রন। দুমাসের উপর ধরে চলা অবস্থান-ধরনায় শাহিনবাগের প্রতিবাদীদের মূল দাবি, সিএএ, এনআরসি ও এনপিআর বাতিল করতে হবে। নাগরিকত্ব ইস্যুতে কোনও ধর্মীয় বিভাজন চলবে না। সিএএ বাতিল না হওয়া পর্যন্ত অবস্থান-বিক্ষোভ চলবে।

সুপ্রিম কোর্টে সিএএ বাতিলের দাবিতে মামলা চললেও আন্দোলনকারীরা ধরনা চালিয়ে যাওয়া নিয়ে অনড়। কোর্টে আইনি লড়াইয়ের পাশাপাশি তাঁরা একইসঙ্গে রাস্তা আটকে বিক্ষোভ করে ধরনা চালিয়ে যেতে চান। ধরনা উঠিয়ে নিলে শাহিনবাগের আন্দোলন গুরুত্ব হারাবে বলে মত তাঁদের। অনেকেরই যুক্তি, আন্না হাজারের ধরনা আন্দোলন লাগাতার চললেও তখন তো জনজীবনে সমস্যার কথা বলা হয়নি। তাহলে এখন কেন সমস্যা হবে? সুপ্রিম কোর্ট সর্বোচ্চ মেনেও শাহিনবাগের আন্দোলনকারীরা রাস্তা আটকে ধরনা চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড়।

মধ্যস্থতাকারীরা তাঁদের বোঝান, সুপ্রিম কোর্ট প্রতিবাদীদের আন্দোলনের অধিকারকে সমর্থন করে। একইসঙ্গে মনে করে সাধারণ মানুষের এই এলাকা দিয়ে স্বাভাবিকভাবে যাতায়াত করারও অধিকার আছে, ধরনামঞ্চের জন্য যা বিঘ্নিত হচ্ছে। মধ্যস্থতাকারীরা এও বলেন, এক্ষুণি রাস্তা থেকে ধরনা তুলে নিলে সুপ্রিম কোর্ট দ্রুত ও গুরুত্বের সঙ্গে আন্দোলনকারীদের দাবি পর্যালোচনা করবে। কিন্তু এই যুক্তিতেও কান দেননি আন্দোলনকারীরা। এই অবস্থায় মধ্যস্থতাকারীরা আজ তৃতীয়দিন ফের আলোচনা করে শাহিনবাগের রাজপথকে ধরনামুক্ত করতে পারেন কিনা সেটাই দেখার।

আরও পড়ুন-রাজ্যস্তরের ভোটে বিজেপিকে মোদি-শাহর উপর নির্ভরতা কমানোর পরামর্শ দিল আরএসএস

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...