Tuesday, March 17, 2026

চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরে জালে কড়েয়া স্ট্রিটের ‘খুনি’

Date:

Share post:

মোবাইল ফোনের সূত্রে ধরে গ্রেফতার কড়েয়া স্ট্রিটে বৃদ্ধ খুনে অভিযুক্ত। চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরেই ৮ মাস পরেই তাঁকে ধরে পুলিশ। ধৃতের নাম মুর্শিদ শেখ। তিনি দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোস্টালের পূর্বপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, জেরায় খুনের কথা স্বীকার করেছেন মুর্শিদ। চুরির করতেই বৃদ্ধ বিশ্বজিৎ বসুর বাড়িতে ঢুকেছিলেন তিনি। কিন্তু বাধা পেয়েই গৃহকর্তাকে খুন করেন তিনি।
বিশ্বজিৎ বসুর মোবাইল ফোনটি খোয়া যায়। সেটি ট্রাক করে পুলিশ। কিন্তু ফোনটি সুইচ অফ থাকায় লোকেশন ট্র্যাক করা যাচ্ছিল না। কয়েক দিন আগে ফোনটি চালু করলে লোকেশন খুঁজে পাওয়া যায়। ব্যবহারকারীকে জেরা করে ৬জন ক্রেতার খোঁজ পায় পুলিশ। প্রথম যিনি মোবাইলটি কিনেছিলেন, তাঁর সূত্র ধরেই মুর্শিদের সন্ধান পাওয়া যায়। শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

spot_img

Related articles

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...