Monday, June 22, 2026

সন্তান চেয়ে প্রতারণার শিকার দম্পতি! জালে সারোগেটেড মা

Date:

Share post:

সন্তান চেয়েছিলেন দম্পতি। তার জন্য ৬ লক্ষ টাকা খরচ করতেও কসুর করেননি। কিন্তু গর্ভ ভাড়া দিয়েও প্রতারণার অভিযোগ উঠল সারোগেটেড মাদারের বিরুদ্ধে।
নিউ আলিপুরের এক ব্যবসায়ী পরিবারের ছেলে ও তাঁর স্ত্রী ভবানীপুর এলাকার একটি সারোগেসি ক্লিনিকের মাধ্যমে সন্তান লাভের চেষ্টা করেন। চিকিৎসক তাঁদের সারোগেসির পরামর্শ দেন। অভিযোগ, সেইমতো এক মহিলাকে ৬ লক্ষ টাকা দেন ওই দম্পতি। টাকা দেওয়ার পর বেশ কিছুদিন তাঁদের সঙ্গে নিয়মিত কথা হত ওই মহিলার। কিন্তু কয়েক মাস পর থেকেই সারোগেটেড মাদার যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ। প্রসবের সময় পেরিয়ে যাওয়ার পরেও, সন্তান হাতে পাননি ওই দম্পতি। বেপাত্তা হয়ে যান পরামর্শদাতা চিকিৎসকও।
এরপরেই ওই মহিলা, চিকিতসক-সহ মোট ৭জনের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন প্রতারিত দম্পতি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে, দক্ষিণ ২৪ পরগনা থেকে কাশ্মীরা বিবি নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। অভিযোগ, দম্পতিকে পরিচয় দিয়েছিলেন ওই মহিলা। এখনও পলাতক অভিযুক্ত চিকিৎসক। এই ঘটনায় একটা চক্র কাজ করছে বলে অনুমান পুলিশের। কারণ, অনেকেই এই প্রতারণার শিকার বলে পুলিশ সূত্রে খবর। ধৃত মহিলাকে জেরা করে বাকিদেরও সন্ধান চালানো হচ্ছে।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...