Tuesday, June 23, 2026

ফি বৃদ্ধির অভিযোগ, শিক্ষামন্ত্রীর নজরে পাহাড়ের বেসরকারি স্কুলগুলি  

Date:

Share post:

বেসরকারি স্কুলে ফি বেড়েই চলেছে। তাই নিয়ে অতি শীঘ্র বৈঠক ডাকা হবে মুখ্যমন্ত্রীকে নিয়ে। পাহাড়ে শেরপা ডেভলপমেন্ট বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে এসে একথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘বেসরকারি স্কুলের ফি নিয়ে আমরাও চিন্তিত। এবিষয়ে শুধু পাহাড় নয় বাকি সব স্কুলের প্রতিনিধিদের ডেকে মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে বৈঠকে বসব। সকলেই যাতে তাঁদের সন্তানদের পড়াতে পারেন, তেমন ফি করা হবে সব জায়গায়।’’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘পাহাড়ের প্রাথমিক বিদ্যালয়গুলোর খারাপ অবস্থা করার জন্য যারা দায়ী তাঁরা এখন উদ্যোগ নিক। সব ভেঙে কখনও উন্নতি করা যায়না। উন্নয়ন করতে গেলে সকলকে নিয়ে কাজ করতে হয়।’’ অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে শুক্রবার শিলিগুড়িতে রাজ্যপাল যা বলেছেন তার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর বক্তব্য, ‘‘কোচবিহারের উপাচার্য খুব ভালো কাজ করছে। তাকে সরানো হবেনা। তিনি ওখানে থাকবেন।’’ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনও হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কারণ সমাবর্তন হল পড়ুয়াদের। তাই এনিয়ে বিতর্কের কোনও জায়গা নেই বলে মত পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি আরও বলেন, ‘‘সাময়িক সমস্যা হচ্ছে তা ঠিক হয়ে যাবে সময়মত। আর পাহাড় আমার হৃদয়ে আছে। এখানে একসময় কাজও করেছি। তাই যাঁরা হৃদয় ক্ষতবিক্ষত করবে তাঁরা বুঝতে পারবে কী হয় তাঁদের।’’

আরও পড়ুন-অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর!

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...