Saturday, April 4, 2026

বর্ষপূর্তি ও লোশারে মেতেছেন শেরপারা, শুভেচ্ছা জানাতে হাজির পার্থ

Date:

Share post:

শেরপা কালচারাল ডেভেলপমেন্ট বোর্ডের পঞ্চম বর্ষ পূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার, দার্জিলিঙের চৌরাস্তায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং। পরে উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাহাড়ের উন্নয়নের লক্যেক্ একাধিক উন্নয়ন বোর্ড তৈরি করেন মুখ্যমন্ত্রী। এই বোর্ড গুলির মধ্যে অন্যতম শেরপা বোর্ড এদিন পাঁচ বছরে পা দিল। এই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান বিনয় তামাং, পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিং জেলাশাসক দীপা প্রিয়া পি, অনুগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি এস কে থাড়ে সহ অন্যান্য বোর্ডের চেয়ারম্যানেরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোর্চা নেতা বিনয় তামাং বলেন, মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাহাড়ে সমস্ত জনজাতির উন্নয়নের লক্ষ্যে ১৪ টি বোর্ড করা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমিও আনন্দিত। রাজ্য সরকারের প্রতিনিধি হয়েই আমি এসেছি। মুখ্যমন্ত্রী শেরপা বোর্ডের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন। এই বোর্ড খুব ভালো কাজ করছে। আগামীতে আরও ভালো কাজ করবে বলে আমরা আশাবাদী”।
শেরপা বোর্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানে আয়োজন করা হয়। এছাড়াও শেরপা সম্প্রদায়ের মূল উৎসব লোশার ঘিরেও আনন্দে মেতেছেন পাহাড়বাসী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...