Saturday, March 28, 2026

তৃণমূলে আবদুল মান্নানের ভাই

Date:

Share post:

তৃণমূলে যোগ দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানের ভাই মুজিবর রহমানের। রবিবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে দলে যোগ দেওয়ার আর্জি জানান মুজিবর রহমান ও তাঁর স্ত্রী রেশমি খাতুন। তৃণমূল সাংসদ তাঁদের স্বাগত জানিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় উন্নয়ন সম্ভব নয়। এটা অনেকেই বুঝতে পেরেছেন, ফলে শাসকদলে যোগ দিচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতে, যোগদান সবসময় দলকে শক্তিশালী করে।

মুজিবর রহমানও জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের শরিক হতেই তৃণমূলে যোগ দেওয়া। দাদা বর্ষীয়ান কংগ্রেস নেতা আর ভাই ও ভাইয়ের বৌ তৃণমূলে- এবিষয়ে কোনও সমস্যা হবে না বলেই মত মুজিবর ও রেশমির। তাঁদের মতে, রাজনৈতিক মতাদর্শ ও পারিবারিক সম্পর্ক দুটি আলাদা।

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...