Tuesday, June 23, 2026

প্রকাশ্য সম্মেলনে প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিচারপতি!

Date:

Share post:

দেশের বিচারপতি তিনি। সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন। কী বললেন? ‘আমাদের প্রধানমন্ত্রী বহুমুখী প্রতিভার অধিকারী। আন্তর্জাতিক স্তরে দারুণভাবে প্রশংসিত। দেশে পরিস্থিতি অনুযায়ী কাজ করেন।’ বক্তা সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র। মঞ্চে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিও। আর এই স্তোত্রবাক্যে সমালোচনার ঝড়।

নয়াদিল্লিতে ছিল আন্তর্জাতিক বিচারপতি সম্মেলন। প্রধানমন্ত্রীর ভাষণের পর ধন্যবাদজ্ঞাপন ভাষণ দিতে গিয়ে অরুণ মিশ্র যে কথা বললেন, প্রশ্ন উঠেছে চেয়ারে থেকে তিনি আদৌ কী এ কথা বলতে পারেন? বিভিন্ন দেশের বিচারপতিদের সামনে বললেন, আন্তর্জাতিক স্তরে স্বীকৃতিপ্রাপ্ত দূরদর্শী প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে দেশ দায়িত্বশীল রাষ্ট্র। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, আমাদের সময়েও এমন সম্মেলন হতো। কিন্তু প্রধানমন্ত্রীকে আসতে দেখিনি। সুপ্রিম কোর্টে অনেক মামলায় কেন্দ্র পক্ষ হয়। ফলে প্রধানমন্ত্রীর প্রশংসায় বিচার প্রার্থীদের সুবিচার পাওয়ার ক্ষেত্রে প্রশ্ন জাগতে পারে। সুপ্রিম কোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। রাজনীতিকরাও বিস্মিত। কংগ্রেস বলছে, এমন আচরণ কাঙখিত নয়।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...