Wednesday, June 10, 2026

ট্রাম্প ভারত আসার আগেই অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার

Date:

Share post:

বাকি নেই আর ২৪ ঘণ্টা। সোমবার দু’দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভারতে আসার আগেই ঘটল বিপত্তি। রবিবার মোতেরা স্টেডিয়ামে ভেঙে পড়ল দু’টি ভিভিআইপি তোরণ। এই তোরণের মধ্যে একটি দিয়ে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ঢোকার কথা মার্কিন প্রেসিডেন্টের।

সুসজ্জিত তোরণ থেকে ট্রাম্প মোদীর কাটআউটে ভরে গিয়েছে স্টেডিয়াম চত্বর। রবিবার সকালে আচমকাই ভেঙে পড়ে স্টেডিয়ামে ঢোকার অস্থায়ী ২ নম্বর গেট। তার কিছুক্ষণের মধ্যে আবার ভেঙে পড়ে ৩ নম্বর গেটও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ট্রাম্পকে স্বাগত জানাতে তৈরি হয়েছিল এই অস্থায়ী তোরণ দু’টি। এর মধ্যে একটি গেট দিয়ে স্টেডিয়ামে ঢোকার কথা ট্রাম্পের। অন্যটিও বরাদ্দ ভিভিআইপি-দের জন্য। এদিন তোরণ ভেঙে পড়তেই কাজ শুরু করেছে। খুব শীঘ্রই নতুন গেট তৈরি হয়ে যাবে বলেও জানানো হয়েছে গুজরাট পুলিশ প্রশাসনের তরফে।

ট্রাম্পের সফর উপলক্ষে সাজানো হয়েছে মোতেরা স্টেডিয়াম সহ আমদাবাদ শহর। মাত্র ৩ ঘণ্টার সফরে কেন্দ্রীয় সরকার খরচ করেছে ১০০ কোটি টাকা। রাস্তার ধারে রাতারাতি দেওয়াল তুলে রঙ করা হয়েছে, কোথাও আবার উঠে যেতে বলা হয়েছে বস্তিবাসীদের। রবিবার সকাল থেকে মোতারা স্টেডিয়াম সহ আমদাবাদের আকাশে চক্কর কাটতে শুরু করেছে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার। সঙ্গে রয়েছে নিরাপত্তার কড়াকড়ি।

আরও পড়ুন- বারামুল্লা থেকে গ্রেফতার হিজবুল মুজাহিদিন জঙ্গি

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...