Sunday, June 28, 2026

রানিনগরে উদ্ধার বিপুল অস্ত্র, জালে ২

Date:

Share post:

বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ ২ ব্যক্তিকে গ্ৰেফতার করল মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার রাত দেড়টা নাগাদ রানিনগরের গোধনপাড়া নোটিয়াল মেটাল রোডে নাখেরাজ ব্রিজ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম বৈদুল শেখ ও হালিম শেখ। ধৃতদের থেকে ৫টি 7.65mm পিস্তল, ৩টি 7.62 পিস্তল, ১টি .38 রিভলবার, ১টি পাইপগান, ১০টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। কোথা থেকে তাঁদের কাছে ওই অস্ত্র এলো এবং কী উদ্দেশে তাঁরা ওই অস্ত্র নিয়ে যাচ্ছিলেন তা জানতে জেরা করছে পুলিশ।

আরও পড়ুন-বখরা নিয়ে বিবাদে চলল গুলি, আতঙ্ক শ্যামনগরে

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...