Tuesday, April 7, 2026

আটক তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত মুক্তির জন্য প্রার্থনা রাজনাথের

Date:

Share post:

ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি— জম্মু-কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বন্দি করে রাখায় দেশে-বিদেশে তুমুল সমালোচনার মুখে পড়েছে নরেন্দ্র মোদি সরকার। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, তিনি তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত মুক্তির জন্য প্রার্থনা করছেন। রাজনাথের এমন মন্তব্যে জল্পনা শুরু হয়েছে।
গত বছরের ৫ অগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পরে কেন্দ্রের নির্দেশে ফারুক-ওমর-মুফতি-সহ ভূস্বর্গের বহু রাজনীতিবিদকে আটক করা হয়। পরে কয়েক জন মুক্তি পেলেও এই তিন জনের বন্দিদশা ঘোচেনি। গত সেপ্টেম্বরে ফারুক এবং সম্প্রতি ওমর এবং মেহবুবার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে জননিরাপত্তা আইন। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। এই অবস্থায় খোদ প্রতিরক্ষামন্ত্রী তাঁদের দ্রুত মুক্তির জন্য প্রার্থনা করছেন।
রাজনাথ বলেন, ‘‘কাশ্মীরে এখন শান্তি রয়েছে। পরিস্থিতিরও দ্রুত উন্নতি হচ্ছে। এই উন্নতির সঙ্গে সঙ্গেই আটক নেতাদের মুক্তির বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার কারও উপরে অত্যাচার করেনি।’’ রাজনাথ সিং জানিয়েছেন , যে সিদ্ধান্ত কাশ্মীরের জন্য নেওয়া হয়েছে, তা কাশ্মীরের স্বার্থে নেওয়া হয়েছে। কাশ্মীরের উন্নতির কথা ভেবে নেওয়া হয়েছে ।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...