Friday, June 19, 2026

বাংলাদেশকে ১৮রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের গ্রুপ শীর্ষে ভারতীয় মহিলা দল

Date:

Share post:

ভারত: ১৪২-৬ (শেফালি ৩৯, জেমিমা ৩৪)
বাংলাদেশ: ১২৪-৮ (সুলতানা ৩৫, মুjরশিদা ৩০, পুনম যাদব ৩-১৮)
ভারত ১৮ রানে জয়ী

বাংলাদেশের বিরুদ্ধে আজ সোমবার আত্মতুষ্টিকে দূরে সরিয়ে রেখে মাঠে নেমেছিল হরমনপ্রীতের দল। তার ফলও মিলল হাতেনাতে । বাংলাদেশ মহিলা দল ভারতকে বেগ দিলেও, শেষপর্যন্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ম্যাচ বের করে আনলেন ভারতীয় মহিলারাই। টিম ইন্ডিয়ার হয়ে এদিন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলল শিলিগুড়ির রিচা ঘোষ। তবে, প্রথম ম্যাচে তেমন দাগ কাটতে পারেনি সে। ভারত জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল বাংলাদেশের সামনে ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা জঘন্য হয় বাংলাদেশের। মাত্র ৫ রানে পড়ে প্রথম উইকেট। এরপর মুরশিদা খাতুন এবং নাইগার সুলতানার ব্যাটে ভর করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের সেই লড়াই থামিয়ে দেন পুনম যাদব। তিনি চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪টি উইকেট নেন। দুটি করে উইকেট পান শিখা পাণ্ডে এবং অরূন্ধতী রেড্ডি। বাংলাদেশের ইনিংস শেষ হয় ১২৪ রানে। ভারত ১৮ রানে জয়ী হয়। জয়ের ফলে ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে পৌঁছে গেল ভারতীয় মহিলা দল।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...