Friday, June 19, 2026

ট্রাম্পের সফরের সময় দিল্লিতে হিংসা পরিকল্পিত, কঠোর ব্যবস্থা হবে, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ সফর চলাকালীন রাজধানী দিল্লিতে সিএএ ইস্যুতে হিংসা ছড়ানোর ঘটনা পরিকল্পিত। হিংসার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। সোমবার দিল্লিতে সিএএ-র বিপক্ষে ও পক্ষে থাকা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই সংঘর্ষে দিল্লি পুলিসের এক হেড কনস্টেবলের মৃত্যুতে তীব্র ক্ষোভ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, দোষীদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। কারা গাড়িতে আগুন লাগালো, সম্পত্তি নষ্ট করল তাদের দ্রুত খুঁজে বের করার জন্য দিল্লি পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দেশের রাষ্ট্রপ্রধানের সামনে সরকারের ভাবমূর্তি খারাপ করতেই এই কাণ্ড ঘটানো হয়েছে বলে মনে করে কেন্দ্র। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও দিল্লিতে হিংসার নিন্দা করেছেন। তিনি বলেন, প্রতিবাদ-আন্দোলন হতেই পারে কিন্তু হিংসা নয়। কোনও অবস্থাতেই হিংসাত্মক কার্যকলাপ সমর্থন করা যায় না।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...