Wednesday, June 10, 2026

SIR বৈধ হলেও নাগরিকত্বের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত নয়: সুপ্রিম কোর্ট

Date:

Share post:

নজিরবিহীন পর্যবেক্ষণ শীর্ষ আদালতের! SIR-এর বৈধতা বহাল রেখে সুপ্রিম কোর্ট বুধবার জানাল এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হলেই নাগরিকত্ব শেষ হয়ে যায়না। কমিশন নাম বাদ দিতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তিনি আর ভারতের নাগরিক নন। নাগরিকত্ব নির্ধারণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

শীর্ষ আদালত স্পষ্ট জানায় SIR প্রক্রিয়ার অধীনে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কঠোর ভাবে কেবল নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কোনও ভোটারের নাগরিকত্ব নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় না। কোনও ব্যক্তির নাগরিকত্ব সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার তাদের একেবারেই নেই। ভোটার তালিকায় নাম না থাকা মানেই কাউকে বিদেশি নাগরিক ঘোষণা করা যাবে না।

প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ রায় দিয়েছে যে, এসআইআর(SIR) প্রক্রিয়ার অধীনে পরিচালিত তদন্ত, নাগরিকত্ব নির্ধারণ করতে নয়, এটি শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণের মধ্যেই সীমাবদ্ধ।

এই রায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুক্তি দেওয়া হয় যে, এসআইআর(SIR) হল নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত একটি ভোটার ভেরিফিকেশন ড্রাইভ, যার লক্ষ্য শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন করা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সার কার্যকর করে নির্বাচন কমিশন তার এক্তিয়ারের বাইরে কোনও কাজ করেনি। যে সব ব্যক্তিদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ আছে, সেই নিয়ে জাতীয় নির্বাচন কমিশন চার সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত তথ্য জমা দেবে।

বলা হয়েছে, SIR প্রক্রিয়াটি আইনত বৈধ এবং এটি ভারতের নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতাকে ক্ষুণ্ণ করে না। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, যদি কমিশন কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে, তবে সেই বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। নির্বাচন কমিশন (ইসিআই) নাগরিকত্ব নির্ধারণ করতে পারে কি না, এই প্রশ্নে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে। আদালত জানিয়েছে ইসিআই বিষয়টি খতিয়ে দেখতে পারে, কিন্তু তা শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার মধ্যেই সীমিত থাকবে।

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...