Wednesday, June 17, 2026

ম্যাজিক মোমেন্টসকে ব্যান করার প্রতিবাদ, ফোরাম- ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে লীনা-পুত্র অর্ক

Date:

Share post:

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর গোটা ইন্ডাস্ট্রি আঙ্গুল তুলেছে, প্রযোজনার সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) উপর। ইমপা (EIMPA), ফেডারেশন (FCTWEI) সকলের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) প্রযোজনা সংস্থাকে টলিউডের ব্যান করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম (WBMPAF)। এবার ফোরাম-ফেডারেশনের পদক্ষেপের বিরুদ্ধে আইনের দ্বারস্থ লেখিকা-পুত্র অর্ক গঙ্গোপাধ্যায় (Arka Gangopadhyay)।

চলতি বছর মার্চ মাসের ২৯ তারিখ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার উত্তর এখনও অধরা। দুর্ঘটনার প্রসঙ্গে ধারাবাহিকের শিল্পী ও কলাকুশলীদের বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায়ই বা কে নেবে? চোরাবালির সমুদ্র সৈকতে শুটিং করার অনুমতি কি আদৌ ছিল? এইসব প্রশ্নের কোনও উত্তর দেয়নি প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস। এরপরই অভিনেতা থেকে কলাকুশলীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। দফায় দফায় মিটিং হয় টেকনিশিয়ানস স্টুডিওতে। SOP তৈরি নিয়ে আলোচনার পাশাপাশি ম্যাজিক মোমেন্টসকে ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই গোটা ব্যাপারে লীনা নিশ্চুপ থাকলেও এবার আর্টিস্টস ফোরাম এবং ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করলেন অর্ক। তাঁর কথায়, ‘ফেডারেশন এবং ফোরামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে বাধ্য হলাম। আমাদের কাজে যেভাবে বারবার বাধা দেওয়া হচ্ছে তাতে আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এছাড়াও আমাদের ধারাবাহিকের তিনজন শিল্পীদের হুমকি দেওয়া হয়েছিল। তাই বাধ্য হয়ে আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি।’

ফোরামের যুগ্ম সম্পাদক রানা মিত্র (Rana Mitra) অর্কর পদক্ষে প্রসঙ্গে বলেন, ‘উনি যেভাবে এগোচ্ছেন আমরাও সেই ভাবেই সিদ্ধান্ত নিয়ে এগোবো। তবে উনি যেভাবে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ করেছেন সেটা মেনে নেওয়া যায় না।প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিকের মতো মানুষদের কি গুন্ডা বলা যায়? সবার কথা বলার স্বাধীনতা আছে। তবে দিনের শেষে আইন শেষ কথা বলবে। ‘

 

Related articles

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...