Wednesday, June 17, 2026

জামিন পেলেন স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত 

Date:

Share post:

আদালতে সময় মতো পৌঁছলো না নথি, ১ হাজার টাকার বন্ডে জামিন পেলেন রাজগঞ্জের প্রাক্তন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO) তথা খুনের মামলায় অভিযুক্ত প্রশান্ত বর্মন(Prashanta Barman)।

মদ্যপ অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালাতে গিয়ে সোমবার রাতে পুলিশের হাতে আটক হন প্রশান্ত। তাঁর গাড়ির সামনে পড়ে আহত হন নিউটাউন এলাকায় এক ব্যক্তি। আর সেই ঘটনার পর মঙ্গলবার সকালে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। ২০২৫ সালে স্বপন কামিল্যা নামে এক সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত কয়েক মাস ধরে পলাতক ছিলেন এই অপসারিত বিডিও। নিউটাউনের ঘটনায় গ্রেফতারির পর খুব স্বাভাবিকভাবেই এই মামলার প্রসঙ্গও ওঠে। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধে পর্যন্ত আদালতে অপেক্ষা করেন ম্যাজিস্ট্রেট। অভিযুক্তকে হাজির করার পর বিচারক নথি দেখতে চান। কিন্তু তদন্ত সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আদালতে পৌঁছয়নি।তদন্তকারী আধিকারিকও উপস্থিত ছিলেন না। এরপরই ১০০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয় প্রশান্ত বর্মনের।

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...