চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই এবার দলীয় কার্যালয়ে হাতছাড়া হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। মঙ্গলবার রাতে মেট্রোপলিটনে অবস্থিত তৃণমূল ভবনের (TMC Bhawan) দুটি ফ্লোর খালি করে দেওয়া হল। অনুমতি ছাড়া সেগুলো ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। বাকি দুটি ফ্লোরে অবশ্য তৃণমূলের অফিস এখনও রয়েছে।

গত মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালের আস্থাভাজন মনোতোষ সাহা (মন্টু) মেট্রোপলিটন দুর্গা বাড়ির পাশে তৃণমূলের পার্টি অফিস খালি করতে বলেছিলেন। তারপরেও সেখান থেকে কার্যালয় সরিয়ে নিয়ে যায়নি ঘাসফুল শিবির। পুলিশে অভিযোগ করেন মন্টু (বাড়ির মালিক)। সেইমতো দু মাস সময় দিয়ে নোটিশ ধরানো হয় তৃণমূলকে। শুধু তাই নয় এক সময় জোড়াফুলের যেকোনও অনুষ্ঠানে তিনিই মাইক-চেয়ার অর্থাৎ ডেকোরেটিংয়ের সমস্ত জিনিসপত্র দিতেন, সেটাও বন্ধ করে দেন। তখন থেকেই আন্দাজ করা হচ্ছিল যে কোন মুহূর্তে বড় সিদ্ধান্ত নেবেন বাড়ির মালিক। অবশেষে সেই জল্পনা সত্যি করে মঙ্গলবার রাতে দুটো ফ্লোর খালি করে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের সব জিনিস বাইরে বের করে দিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।বাকি ফ্লোর থেকেও দ্রুত সব সরানো হবে বলে জানা গিয়েছে।

–

–

–

–

–

–
