Wednesday, April 8, 2026

তাজমহলের সৌন্দর্য্য উপভোগ করতে আগ্রায় ট্রাম্প

Date:

Share post:

তাজমহলে পৌঁছোলেন ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলেনিয়া ট্রাম্প । দু’দিনের ভারত সফরে এসেছেন ট্রাম্প । বিমানবন্দরে পা রাখার পরই উপস্থিত শিল্পীরা তাঁদের উদ্দেশে নানা অনুষ্ঠান করেন। আগ্রায় প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি এবং ইভাঙ্কাকে স্বাগত জানান উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগ্রা বিমানবন্দরে পৌঁছেছেন ইভাঙ্কা ট্রাম্প এবং তাঁর স্বামী জারেদ কুশনার। \বিকেল ৪টে ১৭ মিনিটে আগ্রা পৌঁছান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার বিকেলে প্রায় এক ঘণ্টা তাজমহলে কাটালেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। সূর্যাস্তের সোনালি আলোয় ধবধবে সাদা তাজমহল রীতিমতো  উপভোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাঁদের দু’জনকে হাতে হাত ধরে তাজমহলের সামনে ঘুরে বেড়াতে দেখা যায়।  তাজমহলের সৌন্দর্য্য দেখে মুগ্ধ তাঁর মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেট কুশনার{ তাদেরও দেখা যায় ছবি তুলতে। তাজমহলের মাহাত্ম্য ও ইতিহাস ট্রাম্পের কাছে ব্যাখ্যা করেন উপস্থিত আধিকারিকরা। ভিজিটরস বুকে আমেরিকার প্রেসিডেন্ট লেখেন,তাজ অনুপ্রেরণা দেয়।
আজ সপরিবার ভারতে এসে আমদাবাদে গিয়ে প্রথমে সবরমতি আশ্রম পরিদর্শন করেন ট্রাম্প। তার পর যোগ দেন মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে।এখন তাঁরা দেখবেন তাজমহলের সৌন্দর্য্য।

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...