Wednesday, March 25, 2026

সন্ত্রাসে মদত বরদাস্ত নয়, পাকিস্তানকে সতর্ক করলেন ট্রাম্প

Date:

Share post:

সন্ত্রাসে মদত দিলে কড়া মূল্য চোকাতে হবে। পাকিস্তানের নাম করে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার কানায় কানায় পূর্ণ মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’-এর মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট সন্ত্রাসে মদত দেওয়ার বিরুদ্ধে কড়া মনোভাব প্রকাশ করার পাশাপাশি ভারতকে ঢালাও সামরিক সাহায্য করার প্রতিশ্রুতিও দিলেন। এই উপমহাদেশে সন্ত্রাস দমনে ভারত-মার্কিন সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিয়েছেন ট্রাম্প।

মার্কিন রাষ্ট্রপতি বলেন, আমেরিকা ভারতকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করবে। অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম, সাঁজোয়া কপ্টার ভারতকে দেওয়া হবে। আগামীকাল 3 বিলিয়ন ডলারের ডিল স্বাক্ষরিত হবে।

ট্রাম্প মোতেরা স্টেডিয়ামের বক্তৃতায় বলেন, সন্ত্রাসে মদত কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সন্ত্রাসবাদীদের মদত দিলে বড় মূল্য চোকাতে হবে। সম্প্রতি আইসিস জঙ্গিদেরও শিক্ষা দেওয়া হয়েছে। পাকিস্তানকেও আমরা সন্ত্রাসবিরোধী পরিকল্পনার সঙ্গে যুক্ত করব।

দেখুন কী বললেন ট্রাম্প…

আরও পড়ুন-আক্রমণাত্মক ট্রাম্প, তুমুল চাপে পাকিস্তান

Related articles

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...