Site Logo

বিজেপির প্রচারের দায়িত্বে 'গণশক্তি'! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের

EBBS DESK·
বিজেপির প্রচারের দায়িত্বে 'গণশক্তি'! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের
রাম-বাম এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে- এই অভিযোগ বহুদিন ধরেই করছে রাজ্যের শাসকদল। কেরালার (Kerala) নাম বদল নিয়ে প্রকাশ্যে বাম-বিজেপির সমঝোতা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তৃণমূল (TMC) সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সিপিআইএমের (CPIM) মুখপাত্র 'গণশক্তি'তে বিজেপির প্রচারের বিজ্ঞাপন নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। গণশক্তির (Ganashakti) প্রথমপাতার ছবি দিয়ে কুণালের খোঁচা- বিজেপির প্রচারের দায়িত্বে 'গণশক্তি'! সামনে বিজেপির (BJP) সমালোচনা করে সিপিএম। কিন্তু পার্টির মুখপত্র 'গণশক্তি'তে বারবারই জ্বলজ্বল করে বিজেপির বিজ্ঞাপন। তাও আবার প্রথম পাতায়। এর আগেও কেন্দ্রীয় সরকারের ১১ বছরের সাফল্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি দিয়ে বিজ্ঞাপন বেরিয়েছে গণশক্তির প্রথম পাতায়। আর এবার বাংলায় বিধানসভা নির্বাচনের আগে সেই মোদির ছবি দিয়ে বিজেপির প্রচারমূলক বিজ্ঞাপন ছাপা হয়েছে প্রথমপাতার লিড নিউজের উপরে। যা নিয়ে ফের তীব্র আক্রমণ করেছেন কুণাল। নিজের এক্স হ্যান্ডেলে খবরে কাগজের প্রথম পাতার ছবি দিয়ে তিনি লেখেন, "গণশক্তি। বিজেপির প্রচারের দায়িত্বে। বিজেপিকে প্রমোট করতে। কোনো কমরেড/রামরেড বলে উঠবেন, ওটা বিজ্ঞাপন। কাগজে নেয়। তাদের বলি, বাণিজ্যিক কাগজ আর পার্টির মুখপত্রে তফাত আছে। পার্টি যদি তার নীতিতে থাকে, তাহলে টাকার জন্য এভাবে প্রথম পাতার মাথার অংশ বিক্রি করতে পারে না। সিপিএম মুখে যা বলে, সেই অবস্থান সত্য হলে বিজেপি/ কেন্দ্রের প্রচারমূলক বিজ্ঞাপন নিতে পারত না। আসলে এই সিপিএম শুধু বিজেপিকে ভোটই দেয় নি; এবার খোলাখুলি প্রমোট করার কাজ করে যাচ্ছে।" যে বিজেপিকে দেশের প্রধান শত্রু বলছে সিপিএম (CPIM), সেই দলের প্রচারমূলক বিজ্ঞাপন ছাপছে নিজেদের মুখপত্রের প্রথম পৃষ্ঠায়! এবার কমরেডরা কী বলবেন? এটা তো শুধু কোনও সরকারি বিজ্ঞাপন নয়, এটা আগামী বিধানসভা নির্বাচনে বাংলা দখলের দিবাস্বপ্ন দেখা বিজ্ঞাপন। নিজেদের মুখপাত্রে এই প্রচার ছাপিয়ে কি আলিমুদ্দিন বোঝাতে চাইছে তারাও এর পক্ষে? তাহলে তো এতদিন রাজ্যের শাসকদল যে অভিযোগ করছিল তাতেই সিলমোহর পড়ছে! যদিও এই অভিযোগের কোনও জবাব এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেননি কমরেডরা। - - - - - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →