Thursday, March 26, 2026

‘আমি-আপনি’ নয়, ‘আমরা সবাই’ : নতুন মন্ত্র অভিষেকের

Date:

Share post:

তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ চেহারায় উদ্বুদ্ধ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন শ্লোগান দিলেন, “আমি-আপনি নয়, আমরা সবাই।” মঙ্গলবার উত্তর কলকাতার নেতাকর্মীদের সামনে অভিষেকের ভিডিও বার্তাটি চালানো হয়। ছিলেন পিকের প্রতিনিধিও। অভিষেক দলের সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ দিয়ে “দিদিকে বলো” সংক্রান্ত জনসংযোগ কর্মসূচির সাফল্যের ব্যাখ্যা দেন। সবাই মিলে এই নিবিড় জনসংযোগের মাধ্যমে দলের শক্তি বাড়ানোর ডাক দেন অভিষেক। পুরভোটে তৃণমূল বড় সাফল্য পাচ্ছে ধরে নিয়েই বিধানসভা নির্বাচনেও তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠার কথা বলেন তিনি। অভিষেকের এই বার্তায় উত্তর কলকাতার নেতা ও কর্মীরা উজ্জীবিত। সভা পরিচালনা করেন অতীন ঘোষ। অন্যান্য জেলার বৈঠকেও অভিষেকের এই বার্তা দেখানো হবে। অভিষেক যে দলকে একটা সিস্টেমে আনতে চেষ্টা চালাচ্ছেন, তা আবারও প্রতিফলিত হয়েছে এই বার্তা ও কর্মসূচিতে।

Related articles

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”।...

প্রথম কিস্তি মিলতে পারে ৩১ মার্চেই! বকেয়া ডিএ মেটাতে বিশেষ পোর্টাল নবান্নের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটাতে বিশেষ পোর্টাল চালু করল রাজ্যের অর্থ দফতর। ওই পোর্টালে ইতিমধ্যেই...

বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তী (Basanti)! বৃহস্পতিবার বিজেপি প্রার্থী (BJP candidate) বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে...

অমর্ত্য সেন-রবীন্দ্রনাথকে অনেক অপমান করেছে! দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভায় বিজেপিকে নিশানা মমতার

টানা উত্তরবঙ্গে প্রচার সেরে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে বীরভূমের দুবরাজপুর কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করেন তৃণমূল (TMC)...