Wednesday, June 24, 2026

দিল্লির হিংসা: মৃতের সংখ্যা বেড়ে ১৩, বুধবার উত্তর পূর্বের সিবিএসই পরীক্ষা স্থগিত

Date:

Share post:

দিল্লিতে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩। আহতের সংখ্যা প্রায় ১৬০। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দিল্লির সাতটি জায়গায় কার্ফু জারি হয়েছে। নামানো হয়েছে চার হাজারের বেশি পুলিস। হিংসার এই আবহে রাজধানীর উত্তর পূর্বাঞ্চলে বুধবারের নির্ধারিত সিবিএসই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। বন্ধ থাকছে সব সরকারি স্কুল। অগ্নিগর্ভ পরিস্থিতি সামলাতে সিআরপিএফের দায়িত্বে থাকা দক্ষ পুলিস অফিসার এসএন শ্রীবাস্তবকে দিল্লির বিশেষ পুলিস কমিশনার পদে নিয়োগ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবারের কেরালা সফর বাতিল করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার বেশি রাতে নিজের বাড়িতে পুলিসের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করছেন তিনি। দিল্লির উত্তর পূর্বের সীমান্ত সিল করা হয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশের ছটি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...