Thursday, March 26, 2026

পুরসভা নির্বাচনে “গোহারা” বিজেপি! ঘনিষ্ঠ মহলে স্বীকার স্বয়ং মুকুলের

Date:

Share post:

আসন্ন পুরসভা নির্বাচনে কলকাতা এবং হাওড়ায় একেবারে ভাল ফল করতে পারবে না বিজেপি। সেটা স্পষ্ট হয়ে গেল। না, তৃণমুল বা অন্য বিরোধী দল নয়। এই কথা ঘনিষ্ঠ মহলে স্বীকার করে নিলেন স্বয়ং বিজেপির ভোট ম্যানেজার মুকুল রায়।

মঙ্গলবার একান্ত আলাপচারিতায় ঘনিষ্ঠ মহলে একথা জানিয়েছেন “চাণক্য”। তাঁর কথায়, কলকাতা এবং হাওড়া পুরভোটে একেবারেই ভালো ফল করতে পারবে না বিজেপি। বরং, এই দুই পুরসভায় ক্ষমতা ধরে রাখবে রাজ্যের শাসক দল তৃণমূল। যুক্তি হিসেবে তিনি জানিয়েছেন, এই ভোটে পুর প্রতিনিধিদের ব্যক্তিগত ইমেজ বড় ফ্যাক্টর। যেখানে তৃণমূল কাউন্সিলররা বিরোধীদের চেয়ে অনেক এগিয়ে। শুধু তাই নয়, লোকসভা ভোটের নিরিখে রাজ্যে সামগ্রিকভাবে বিজেপি ভালো ফল করলেও, কলকাতা এবং হাওড়াতে তৃণমূল এগিয়ে।

পাশাপাশি, কলকাতা এবং হাওড়াতে সাংগাঠনিকভাবে অনেক এগিয়ে তৃণমূল। সেখানে বিজেপি খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। তবে মুকুল রায় জানিয়েছেন, সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে মেরুকরণ হয়েছে সেখানে থেকে হয়তো কিছুটা ফায়দা পেলেও পেতে পারে গেরুয়া শিবির।

কলকাতা এবং হাওড়াতে আশনারূপ ফল করতে না পারলেও জেলার পুরসভাগুলির দাগ কাটবে বিজেপিও, এমনটাই দাবি করেছেন মুকুল। বিশেষ করে উত্তরবঙ্গের বেশকিছু জেলার পুরসভায় বিজেপি ভাল ফল করবে বলেই মনে করছেন মুকুল। কিন্তু কলকাতা ও হাওড়ায় বিজেপি “গোহারা” হতে চলেছে, তার ইঙ্গিত কিন্তু দিয়েই রাখলেন “চাণক্য”। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

যদিও মুকুল রায়ের এই পর্যবেক্ষণ একান্তই তাঁর ব্যক্তিগত। ঘনিষ্ঠ মহলেই তিনি এমনটা বলেছেন। তাঁর বক্তব্যের কোনও রেকর্ড নেই। তাই তিনি এই প্রতিবেদনে আপত্তি জানালে “এখন বিশ্ববাংলা সংবাদ” তা প্রত্যাহার করবে। তবে পুরভোটের ফলাফলে যদি এরকমই কিছু দেখা যায়, সেক্ষেত্রে মুকুলবাবুর রাজনৈতিক পর্যবেক্ষণ বা অঙ্কক ফের একবার প্রশংসার দাবি রাখবে, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

খারাপ আবহাওয়ার জের, অবতরণ করতে না পেরে কলকাতার আকাশে চক্কর মুখ্যমন্ত্রীর বিমানের

তুমুল বৃষ্টি। খারাপ আবহাওয়া। কলকাতা বিমানবন্দরে অবতরণে দেরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমানের। বৃহস্পতিবার, ৩টে ৩৯ মিনিটে...

একদিনে ৭২ কোটি ভিউ! ‘স্পাইডার ম্যান’ ট্রেলার প্রকাশ্যে আসতেই তুঙ্গে মার্ভেল ভক্তদের উন্মাদনা

পুরোনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র (Spider-Man: Brand New Day)। টম হল্যান্ড (actor...

বিজেপিকে প্রশ্ন করুন, কোন সাহসে ভোট চাইছেন? ধূপগুড়ির প্রচারসভা থেকে আক্রমণ অভিষেকের

পাখির চোখ নির্বাচন (Assembly Election)। বাংলার উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখা বাধ্যতামূলক, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চে একটি ধর্ষণের মামলার রায় দেয় আদালত। বৃহস্পতিবার...