Friday, June 12, 2026

এবার কি তৃণমূলের টিকিটে রাজ্যসভায় সুগত বসু? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ফের তৃণমূলের সাংসদ হওয়ার দৌড়ে সুগত বসু? এবার কি তিনি ঘাসফুলের টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন? রাজনৈতিক মহলে কিন্তু এমন চর্চাই শুরু হয়েছে।

এর আগে ২০১৪ সালে তৃণমূলের টিকিটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন নেতাজি পরিবারের সদস্য তথা অধ্যাপক-শিক্ষাবিদ সুগত বসু। কিন্তু ২০১৯ সালে ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান। বিদেশে অধ্যাপনা করার জন্য সবসময় দেশে থাকা সম্ভব হয় না তাঁর পক্ষে। সেই কারণেই দ্বিতীয়বার ভোটে দাঁড়াতে চাননি তিনি।

কিন্তু পাঁচবছর সাংসদ থাকাকালীন সুগত বসু বিভিন্ন ইস্যুতে লোকসভায় বক্তব্য রেখেছেন। যা শাসক-বিরোধী সকলের নজর কেড়েছে। তাই সুগত বসুর মতো একজন উচ্চশিক্ষিত-মার্জিত মানুষকে ফের সাংসদ করতে চায় তৃণমূল, এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন মহলে।

সম্প্রতি, সুগতবাবুর মা প্রাক্তন তৃণমূল সাংসদ শিক্ষাবিদ কৃষ্ণা বসু প্রয়াত হয়েছেন। সেই সময় সর্বক্ষণ তাঁর পাশে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ। কৃষ্ণা বসুর ফেলে যাওয়া কাজগুলি তাঁকে দেখারও অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বাংলা থেকে এবার রাজ্যসভায় পাঁচজন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। বিধায়কদের সংখ্যার হিসেবে তার মধ্যে চারটি আসনে সরাসরি জয় পাচ্ছে তৃণমূল। আর এই চারটি আসনের মধ্যে থেকেই সুগত বসুকে একটি আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দিতে পারে তৃণমূল। যদিও পুরোটাই জল্পনাস্তরে রয়েছে। আগামী ২৬ মার্চ রাজ্যসভার ভোট।

আরও পড়ুন-কলকাতার প্রায় ৪০ তৃণমূল-কাউন্সিলর নানা কারণে এবার বাদ পড়ছেন, জল্পনা তুঙ্গে

Related articles

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...