Friday, June 12, 2026

গাছ কেটে বেআইনি প্রোমোটিং, আটক অভিযুক্ত

Date:

Share post:

বেআইনি প্রোমোটিং তার উপরে একাধিক গাছ কাটার অভিযোগ উঠল প্রোমোটারের বিরুদ্ধে। ঘটনা উত্তরপাড়া কোতরং পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার। প্রোমোটার সঞ্জীব প্রসাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দারা উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনায় অভিযুক্ত প্রোমোটার সঞ্জীব প্রসাদকে আটক করে উত্তরপাড়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাউন্সিলর থেকে পুরসভায় অভিযোগ জানিয়েও এবিষয়ে কোনও সুরাহা মেলেনি। বেআইনি প্রোমোটিং করতে দেওয়া হওয়া হবে না বলে সাফ জানিয়েছেন স্থানীয়রা। অভিযুক্ত সঞ্জীব প্রসাদ বলেন, ‘‘আমি কোনও বেআইনি কাজ করিনি। যদি কোনও ভুল কাজ করে থাকি তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে।’’ ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পুতুল দত্ত বলেন, ‘‘আমি পুরো ঘটনাটা শুনেছি। এলাকার মানুষের পাশে আছি। যদি প্রমোটার গাছ কেটে থাকে তাহলে আমি চেয়ারম্যানকে জানাব।’’ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-কলকাতার প্রায় ৪০ তৃণমূল-কাউন্সিলর নানা কারণে এবার বাদ পড়ছেন, জল্পনা তুঙ্গে

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...